1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
পাবনায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে দর্শনাথীদের ভিড় - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

পাবনায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে দর্শনাথীদের ভিড়

মাসুদ রানা | পাবনা প্রতিনিধি
  • Update Time : Friday, 7 July, 2023
  • ৭৩৫ Time View

পাবনার চাটমোহর উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে হাজারো জনতার ঢল নেমেছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫টা থেকে চাটমোহর রেলবাজার মাঠে ফুটবল খেলা শুরু হয়। এর আগে বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রেল বাজার মাঠে এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে সকাল থেকেই দলে দলে মানুষ মাঠে আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসেন হাজারো দর্শক। অনেক দর্শক আশেপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করছেন।

খেলা দেখতে আসা মো. হোসেন আলী বলেন, ব্যারিস্টার সুমন ভাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকে চিনি। কিন্তু বাস্তবে দেখার কোনোদিন সুযোগ হয়নি। আজকে সুমন ভাইয়ের খেলা দেখতে দুপুরের মধ্যেই রেল বাজারে চলে আসছি। খেলা শেষে অন্তত তার সঙ্গে একটি সেলফি তুলতে চাই।

আরেক দর্শক আব্দুল কাইয়ুম বলেন, দীর্ঘদিন পর চাটমোহর রেলবাজারে মাঠে এতো বড় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা পাবনার সুজানগর থেকে একসঙ্গে অনেক বন্ধু খেলা দেখতে আসছি। খুব ভালো লাগছে।

শিলা খাতুন নামে এক নারী বলেন, সুমন ভাইয়ের খেলা দেখতে আমরা পাবনা শহর থেকে আসছি। খুবই ভালো লাগছে।

নয়ন ইসলাম বলেন, আমাদের চাটমোহরের মাটিতে ব্যারিস্টার সুমন ভাইকে দেখার জন্য আজ ১০ দিন ধরে অপেক্ষায় রয়েছি। সেই আশা আজ পূরণ হয়েছে।

খেলার আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, গত দুই বছর ধরে ব্যারিস্টার সুমনের সঙ্গে চাটমোহর রেলবাজারে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে আসছি।

অনেক প্রতিকূলতা ও ব্যস্ততার মধ্যেও ভাই আমাদের সুযোগ দিয়েছেন। এখানে কয়েক হাজার দর্শকের সমাগম হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *