1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বাতিল হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

বাতিল হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, 16 October, 2024
  • ১৬১ Time View

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস। এর মধ্যে পাঁচটি দিবসই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার কেন্দ্রীক।

বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত কার্যকরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এ দিবসগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাতিল হচ্ছে।

এছাড়া ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। এখন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পালনের পরিপত্র থেকে এই দিবসগুলো বাতিল করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *