1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় কনসার্ট চলাকালে মেহেদী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

বগুড়ায় কনসার্ট চলাকালে মেহেদী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Monday, 25 November, 2024
  • ২২৫ Time View

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসানকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার বিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর নাম রকিবুল ইসলাম রকি। তিনি শহরের জহুরুল নগর এলাকার মঞ্জুর রহমানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, রকিকে বিহার হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এঘটনায় বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে, গত শনিবার রাত ৯ টায় মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মোট নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রকি বাদে বাকি দুই নামীয় আসামিরা হলেন- শহরের জহুরুল নগর এলাকার মো. মতি ও মো. শাকিল। মামলায় হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতার জেরের কথা উল্লেখ করেছেন বাদী।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার মেহেদী হাসান সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যায়। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ তলা বিল্ডিংয়ের সামনে আগে থেকে সেখানে থাকা আসামিরা মেহেদীকে একা পেয়ে হামলা করে।

এজাহারে উল্লেখকৃত আসামিরা চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে চাকু দিয়ে মেহেদীর পেটে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। এরপর ঘটনাস্থলে মেহেদীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *