1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Saturday, 28 December, 2024
  • ২০৭ Time View

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত আবু সাঈদ অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও তিন চার মাস হলো তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

নিহতের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী জানান, সাড়ে ৫ শতক জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমরা আমার ছেলে হত্যার বিচার চাই।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যা নিয়ে এখনও কিছু জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *