1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ইতিহাস সংলগ্ন সফর-বগুড়ার মহাস্থানগড় মাজার পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

ইতিহাস সংলগ্ন সফর-বগুড়ার মহাস্থানগড় মাজার পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত

রাসেল আহম্মেদ | গাবতলী প্রতিনিধি
  • Update Time : Saturday, 12 April, 2025
  • ১৭১ Time View

বগুড়ার প্রাচীন ঐতিহ্যের স্মারক মহাস্থানগড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে তিনি ঐতিহাসিক হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সওয়ার (রহঃ) এর পবিত্র মাজার পরিদর্শন করেন এবং সেখানে জিয়ারত করেন। মাজার পরিদর্শনকালে রাষ্ট্রদূত এ স্থানের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মনসুর চাভুশি মাজার মসজিদ এলাকায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মহাস্থান মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মিনহাজ উদ্দিন প্রমুখ। ইরানি রাষ্ট্রদূতের এই সফর স্থানীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহাসিক গুরুত্ব বহনকারী স্থাপনাগুলোর আন্তর্জাতিক গুরুত্বকে নতুনভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

One response to “ইতিহাস সংলগ্ন সফর-বগুড়ার মহাস্থানগড় মাজার পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *