1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিতের অপরাধে মডেল মেঘনা গ্রেপ্তার - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিতের অপরাধে মডেল মেঘনা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Friday, 11 April, 2025
  • ৪৭৫ Time View

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। এ নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, মেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এমন অভিযোগ পেলে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। তালেবুর রহমানের দাবি, মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়। তার আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। বৃহস্পতিবার জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

One response to “রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিতের অপরাধে মডেল মেঘনা গ্রেপ্তার”

  1. Your blog is a true hidden gem on the internet. Your thoughtful analysis and engaging writing style set you apart from the crowd. Keep up the excellent work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *