1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
উন্নয়নের নতুন অধ্যায়: উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

উন্নয়নের নতুন অধ্যায়: উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

রাসেল আহম্মেদ | গাবতলী প্রতিনিধি | বগুড়া
  • Update Time : Tuesday, 27 May, 2025
  • ৪২৪ Time View

উন্নয়নের নতুন অধ্যায়: উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ মে) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজগ্ৰাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এডহক কমিটি) অভিষেক মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু গঠনমূলক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাকীব এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো. মিজানুর রহমান হান্নান সরকার, মোঃ সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেকেন্দার আলী, আনিছার রহমান, মোঃ ফারুক হোসেন ইউপির সদস্য, মো: ওবায়দুর রহমান, সহকারী শিক্ষকগণ অরবিন্দ কুমার চাকী, মো: রেজাউল করিম, মো: আব্দুল হাকিম, জিন্নাত তারজানা হালিম, মো: শাহাদত হোসেন, মোছা: খালেদা পারভিন। এছাড়া বিদ্যালয়ের সহকারী কর্মচারী এবং কর্মীরা—ফনী ভূষণ মজুমদার (অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর), মো: ফজলে রাব্বী (কম্পিউটার ল্যাব অপারেটর), মো: জামিল উদ্দিন (নৈশ্য প্রহরী), মো: আজিজুল ইসলাম (নিরাপত্তাকর্মী), মো: আজমল হাদী (পরিচ্ছন্নতা কর্মী), এবং জরিনা খাতুন (আয়া)– সকলেই উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয় নতুন গতিতে এগিয়ে যাবে এবং শিক্ষার মানে আসবে যুগান্তকারী পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *