বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১২, মহোদয়ের দিকনির্দেশনায় ২৯ জুন রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল “বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও হসপিটাল এর সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৫টি সিম এবং নগদ ৪,০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগন মোঃ কবির হোসেন (৩০), পিতা মোঃ নুরনবী, সাং-সেবকদাস, ইউপি-গোড়ল, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট, মোঃ নুর হোসেন (২৫), পিতা মোঃ সন্তোশ আলী, সাং-মালগারা, ইউপি-গোড়ল, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট ও মোঃ শফিকুল ইসলাম( ৩৮), পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং-বেজোড়া উত্তর পাড়া, থানা-শাজাহানপুর, বগুড়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।