1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় শাকিল হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুসহ গ্রেপ্তার ২ - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

বগুড়ায় শাকিল হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Saturday, 14 June, 2025
  • ৪২৪ Time View

বগুড়া শহরের শিববাটিতে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার মূল হোতা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা রাতে পুলিশের তাৎক্ষণিক সাঁড়াশি অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। নিহত শাকিল (৩২) বগুড়া শহরের শিববাটির বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাকিলকে তার নিজ বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে শহরতলীর ফুলবাড়ি নদীর ঘাট এলাকায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের ১৪ বছরের কন্যাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতুর বিরুদ্ধে প্রধান অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, জিতু তাদের মেয়েকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এতে রাজি না হওয়ায় শাকিলকে পিটিয়ে হত্যা করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিতু ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জানা যায়, অভিযুক্ত জিতু এর আগে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক অঙ্গনে তার অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বগুড়া জেলায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *