
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ জুলাই) পুনট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির পদ অলংকৃত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আব্দুল ওহাব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ইব্রাহীম হোসেন মন্ডল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, দেশজুড়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা হচ্ছে।
১৭ বছর আমরা বিভিন্ন জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছি।আজকের সম্মেলন আমাদের প্রত্যাবর্তনের প্রতীক। আজকের এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক জনাব শাহনেওয়াজ শুভ্র, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম টুকু চৌধুরী,অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, মানজুরে মওলা , মহিলা দল নেত্রী পারভিন বানু, রুলি, জাহেদা সহ আরো অনেকে।
পরে বিশদ আলোচনা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আহ্বায়ক আনিছুর রহমানকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য পুনট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply