1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট - ইছামতী নিউজ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহায় তালীমূল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ বগুড়া আদমদীঘিতে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বগুড়ার গাক’র উদ্যোগে আইওটি-বেজড্ মিল্ক এ্যানালাইজার ডিভাইস এর শুভ উদ্বোধন গাক’র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন শিবগঞ্জে ২০ বছরেও পাকা হয়নি ধাড়িয়া-কালকী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট মাইলস্টোন ট্র্যাজেডি জেলা উপজেলায় দোয়া মাহফিল ও শোকসভা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

যশোরে পরিবেশক সম্মেলন করলেন- স্মার্ট এগ্রোভেট

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Wednesday, 30 July, 2025
  • ১১১৯ Time View

স্মার্ট এগ্রোভেট কর্তৃক আয়োজিত জম কালো আয়োজনে,যশোরের সুনামধন্য সফটওয়্যার টেকনোলজি পার্কে ৩৫০ জন পরিবেশকদের নিয়ে এক পরিবেশক সম্মেলনের আয়োজন করেন।

বুধবার (৩০ জুলাই ) সকাল ১০.৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন- মোঃ শামীম হোসেন, সন্যাসগাছা যশোরের পরিবেশক।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মোঃ মেহেদী হাসান-এরিয়া সেলস ম্যানেজার, নরাইল। মোঃ শরিফুল ইসলাম-এরিয়া সেলস ম্যানেজার, কুষ্টিয়া। মোঃ আশরাফ হোসেন- রিজিওনাল সেলস ম্যানেজার, যশোর। কৃষিবিদ মোঃ সাদিক নাইম-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার। মোঃ আক্তারুজ্জামান মনির-এরিয়া ম্যানেজার। মোছাঃ মোরশেদা খাতুন -ম্যানেজার ইনচার্জ, স্মার্ট এগ্রোভেট।

স্বাগত বক্তব্যের পরে কোম্পানির প্রমোশনাল মুলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন,মোঃ আব্দুল মজিদ-এরিয়া সেলস ম্যানেজার, সাতক্ষীরা। প্রেজেন্টেশনের শেষ মূহুর্তে একনজরে ৫৮টি পণ্যের শো দেখানো হয়। সেই সাথে নতুন নতুন আপডেট পণ্যের ডিসপ্লে ভিডিও দেখানো হয়।

সেই সাথে তিনশত পঞ্চম জন জন পরিবেশককে কমন গিফট হিসাবে ক্রেষ্ট,বেড সীট, প্রফাইল বই,টিশার্ট, প্রিন্টেড মগ, প্রদান করেন। সেই সাথে বিভিন্ন টেরিটরির ৭ জন পরিবেশক বৃন্দ বক্তব্য রাখেন। তারা হলেন,মোঃ নাসির উদ্দীন অয়ন, প্রোঃ মিতা ট্রেডার্স,কলাগাছি বাজার,ঝিকরগাছা। মোঃ আব্দুর রাজ্জাক, প্রোঃ রবি এন্টারপ্রাইজ,ত্রিমোহনী বাজার,কেশবপুর। মোঃ সিরাজুল ইসলাম,প্রোঃ রাজু বীজ ভান্ডার, ডুমুরিয়া বাজার। মোঃ আলমগীর হোসেন, প্রোঃ সরদার ট্রেডার্স, সুকদারা বাজার। মোঃ রফিকুল ইসলাম, প্রোঃ সততা এন্টারপ্রাইজ,পন্ডিতপুর মোড়। মোঃ আসাদুজ্জামান,প্রোঃ আবীর বীজ ভান্ডার,কেশবপুর বাজার এবং সঞ্জীব গাইন, প্রোঃ সজল কৃষি ভান্ডার,বানিশান্তা বাজার,যশোর।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাফিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক স্মার্ট এগ্রোভেট। তিনি তার বক্তব্যে বলেন, চাষির সফলতার জন্য অবশ্যই ফসলের ফলন বৃদ্ধি করতে হবে। এতে করে দেশে খাদ্য ঘাটতি পূরুন হবে। এছাড়া তিনি আরো বলেন, কৃষির উন্নয়ন না করলে দেশের উন্নয়ন করা কোনভাবেই সম্ভব না এবং ভালো ভালো পণ্য দিয়ে কৃষির উন্নয়ন করতে চাই। শুধুমাত্র আপনাদের একটু সহযোগিতা। এই বলে তার বক্তব্য শেষ করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন টেরিটোরির মার্কেটিং অফিসার এবং একাউন্ট অফিসার বৃন্দ।

পরিশেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনেরর পর মাইক্রোওভেন, হেলিকপ্টার রাইড সহ ৫০ আকর্ষণীয় পুরস্কার নিয়ে লটারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *