প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:২৯ পি.এম
তারেক রহমানের পরিকল্পনার দিকে নজর থাকবে: জামায়াতের আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির আমির শফিকুর রহমান বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন— এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।
তবে তিনি মনে করেন, তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।
Copyright © 2026 ইছামতী নিউজ. All rights reserved.