1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি: বগুড়ায় ডা. শফিকুর রহমান - ইছামতী নিউজ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি: বগুড়ায় ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Saturday, 24 January, 2026
  • ১৪৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ডা. শফিকুর রহমান জানান, আগামীতে তার দল ক্ষমতায় এলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে।

বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, একদল ক্ষমতায় আসার আগে ১০ টাকা দরে চাল দেওয়ার কথা বলেছিল। কিন্তু মানুষ কি তা পেয়েছে? দেশের মানুষ আর এ ধরনের রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় এলে মায়েদের নিরাপদ চলাচল ও কর্মক্ষেত্রে সংকোচহীন পরিবেশ নিশ্চিত করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন তিনি। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান জামায়াত আমির।

তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ও ইনসাফ কায়েম করা। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজির স্থান নতুন বাংলাদেশে হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যের শেষ দিকে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানান। পরে তিনি বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে উপস্থিত জনতার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *