খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই/ভাইয়ের দুই চোখ আ-ঙু-ল দিয়ে উপড়ে ফেলে

নিজস্ব প্রতিনিধি : দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চোখ তুলে নেওয়ার ২৮ সেকেন্ডের একটি ভিডিও গত ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।পরবর্তীতে জানা যায়, ঘটনাটি বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের।জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন রিপন ব্যাপারী (৩৬) নামের এক যুবক। বাবার সামনেই তার দুই চোখ উপড়ে ফেলা হয়।স্থানীয়দের তথ্যমতে, রিপন দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ পরিবারের কাছে গচ্ছিত রাখেন।প্রায় ৩ মাস আগে রিপন সেই টাকা ও স্বর্ণ ফেরত চেয়ে দুই ভাইয়ের সঙ্গে বিরোধের সূচনা হয়।একাধিক সালিশ বৈঠকের পরও সমাধান হয়নি।এ নিয়ে গত ২২ আগস্ট রিপন ফের টাকা চাইলে দুই ভাইয়ের (রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী) মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।রাত ১১টার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ তুলে নির্দেশ দেন। বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই রিপনকে অমানবিক ভাবে নির্যাতন করে চোখ উপড়ে ফেলে।পরে রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় যায়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন।রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে। আগেও তারা বাবাকে মারধর করেছে, এবার চোখই তুলে নিল।বড় ভাই খোকন ব্যাপারী জানান, বাবার সামনেই এই ঘটনা ঘটেছে। বাবা নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারত না।মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে।

August 28, 2025
বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই/ভাইয়ের দুই চোখ আ-ঙু-ল দিয়ে উপড়ে ফেলে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT