খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

সুমাইয়া খাতুন খুলনা সময়ে খবরের ডেক্স : চন্দ্রগ্রহণ মানেই আকাশজুড়ে রহস্যময় এক দৃশ্য। লাল আভায় রঙিন হয়ে ওঠা পূর্ণিমার চাঁদ, সঙ্গে উজ্জ্বল গ্রহের উপস্থিতি—সব মিলিয়ে এটি এক অপূর্ব মহাজাগতিক আয়োজন। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতূহল জাগে, এ দৃশ্য কি খালি চোখে দেখা নিরাপদ? সূর্যগ্রহণের মতো কি চন্দ্রগ্রহণের দিকেও চোখ রাখলে ক্ষতি হতে পারে?এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, চন্দ্রগ্রহণ খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে। নাসা ও স্পেস বিজ্ঞানীরাও বলছেন, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ চোখের জন্য ক্ষতিকর নয়।তাদের ব্যাখ্যা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় সূর্যের প্রখরতা, ক্ষতিকর রশ্মি ও গ্যাস সরাসরি চোখে আঘাত করে। এজন্য বিশেষ চশমা ছাড়া তা দেখা যায় না। কিন্তু চন্দ্রগ্রহণের সময় এমন কিছু হয় না। কারণ, এ সময় চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে, নিজের কোনো আলো বা ক্ষতিকর রশ্মি তৈরি করে না। ফলে খালি চোখে দেখা যাবে এ গ্রহণ।তাহলে দেরি কেন? পূর্ণিমার চাঁদ, উপচ্ছায়া গ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম লাল চাঁদ বা ব্লাড মুন ও রক্তিম চাঁদের পাশে থাকা উজ্জ্বল গ্রহ শনি ও নেপচুনকে একসঙ্গে দেখার বিরল সুযোগ উপভোগ করুন এখনই।বিজ্ঞানীরা বলছেন, খালি চোখে গ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ হলেও আরও ভালোভাবে দেখতে চাইলে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ কিংবা ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। চাইলে সাধারণ চশমা ব্যবহারেও আরামদায়কভাবে দেখা সম্ভব।

September 7, 2025
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT