খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এই জায়গা শুধু আমাদের, কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক  : কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই জায়গা শুধু আমাদের। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পশ্চিম তীরে একটি বড় অবৈধ বসতি প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমে এই অনুষ্ঠান হয়। নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই জায়গা আমাদের।”তিনি আরও বলেন, “আমরা আমাদের ঐতিহ্য, জমি ও নিরাপত্তা রক্ষা করবো।  আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করবো।”জাতিসংঘসহ বিশ্বব্যাপী সরকারগুলো পশ্চিম তীরে ইসরায়েলের সকল বসতিকে আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচনা করে।যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ঘোষণা করেছে, তারা এই মাসেই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, বিশেষ করে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয়।১৯৬৭ সাল থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে।এই অঞ্চলটিতে বর্তমানে প্রায় ৩০ লক্ষ ফিলিস্তিনি ও প্রায় ৫ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে।নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থী সদস্যরা সম্প্রতি প্রকাশ্যে পশ্চিম তীর সম্পূর্ণভাবে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাও জানিয়েছে, ই-১ এলাকায় অবকাঠামো নির্মাণ কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে এবং এক বছরের মধ্যে গৃহনির্মাণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

September 12, 2025
এই জায়গা শুধু আমাদের, কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT