
নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প এর আভিযানিকদল মাগুরা সদর থানাধীন ভায়নার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশী করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা।অভিযানে মোঃ ওমর আলী (৩৭), সাং–চর বিজয়খালী, মাগুরা সদর ও মোছাঃ রাজিয়া সুলতানা (৩৪), সাং–লক্ষীপুর ভাটাপাড়া, রাজশাহীকে আটক করা হয়। তাদের ব্যবহৃতএকটি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের সদর থানা, মাগুরায় হস্তান্তর করা হয়েছে।
