খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন নিন্দনীয় : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপনকে ‘অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক’ হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকতেই পারে, তবে দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর হিসেবে উপস্থাপন করা অশোভন এবং দুঃখজনক। যারা এই কাজ করেছেন তারা মানুষের প্রতি সম্মানবোধ নষ্ট করেছেন।রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে আছেন; তারা দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতি নিয়েছে।ড. খালিদ হোসেন আরও বলেন, দেশের প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাদরাসাশিক্ষার্থীরা ইতোমধ্যেই অবদান রাখছেন এবং ভবিষ্যতেও দেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

October 2, 2025
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন নিন্দনীয় : ধর্ম উপদেষ্টা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT