খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন।

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :নতুন ঘোষণায় জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন।তখন তারা জানিয়েছিলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করবেন।তবে প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কর্মসূচি একদিন এগিয়ে আনেন শিক্ষকরা।ফলে পরশু নয়, সোমবার থেকেই সারাদেশে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।এ সময় শিক্ষক নেতারা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আর দেরি করা যাবে না। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

October 12, 2025
কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT