খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় নৌবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণায় দুই প্রতারক-কে_আটক.

মোল্লা জাহাঙ্গীর আলম /স্টাফ রিপোর্টার //খুলনা মহানগরীর বিভিন্ন হোটেল থেকে নৌবাহিনীর অভিযানকালে নাবিক ভর্তি সংক্রান্ত প্রতারণা চালানো দুই সদস্যকে আটক করা হয়েছে।আটককৃতদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নপত্র, উত্তরপত্র, ব্ল্যাংক ব্যাংক চেক ও নথিপত্র জব্দ করা হয়েছে।নৌবাহিনী সূত্রে জানা যায়, এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম ৯ অক্টোবর থেকে চলমান। ভর্তি কেন্দ্রের আশেপাশে নিয়মিত অভিযান চালানো হয়।এর ধারাবাহিকতায় ১৫ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি ও হোটেল সোসাইটি (আবাসিক) থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।তারা রেল স্টেশন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলেও গোয়েন্দা কর্মকর্তা মাসুদ রানা আনুমানিক ৩ কিলোমিটার দৌড়ে তাদের ধরে পুলিশকে হস্তান্তর করেন।আটককৃতরা হলেন: আশিকুর রহমান (২১), পিতা: আমজাদ হোসেন, লক্ষীখোলা, রিফাইতপুর, দৌলতপুর, কুষ্টিয়া এবং মোঃ বশিরউদ্দিন (৩৮), পিতা: দহিরুল ইসলাম, চক দৌলতপুর, দৌলতপুর, কুষ্টিয়া।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্টাম্প গ্রহণ করত এবং ভর্তি সংক্রান্ত প্রশ্ন ও উত্তর সরবরাহ করত।অভিযানের সময় হোটেলে অবস্থানকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বাকি ১৩ জনের পরীক্ষা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।নৌবাহিনী জানিয়েছে, নাবিক ভর্তি একটি স্বচ্ছ প্রক্রিয়া। কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো প্রতারণা এতে জড়িত নয়। আটককৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

October 16, 2025
খুলনায় নৌবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণায় দুই প্রতারক-কে_আটক.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT