খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৪০০ বোতল ফেন্সিডিলে ভরা কার্টন, মুন্সীগঞ্জে ডিবির জালে তিন মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত ১টা ৫০ মিনিটে পুলিশ সুপারের নির্দেশে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযানে নামে ডিবি। অভিযানের নেতৃত্ব দেন এএসআই পলাশ কান্তি রায়। গোপন তথ্যের ভিত্তিতে খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় ডিবির টিম ঘেরাও অভিযান পরিচালনা করে। তিনজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে ফেন্সিডিলের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে তাদের দেখানো মতে কার্টন ও বস্তা থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলের বোতলগুলোতে ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate’ লেখা ছিল। মাদকের মোট পরিমাণ ৪০ হাজার মিলিলিটার এবং বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানায় পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শমসের আলী (৩২), মো. রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)। উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। ডিবি জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে বিভিন্ন পথে ঢাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

November 20, 2025
৪০০ বোতল ফেন্সিডিলে ভরা কার্টন, মুন্সীগঞ্জে ডিবির জালে তিন মাদক ব্যবসায়ী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT