খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোল্লাহাটে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম এ এইচ সেলিম ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে মোল্লাহাট ওভার ব্রিজ সংলগ্ন বিশ্বরোড এলাকায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জাহিদ মিয়া, শেখ ইকবাল হোসেন, রিয়াজ মিয়া, আব্দুল আলীম, শিমুল চৌধুরী, রাজিব আহম্মেদ চৌধুরী, মোছা রেজা, বিএম হাছিব, হুসাইন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের হাজারো নেতাকর্মী।সংক্ষিপ্ত বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, “দীর্ঘ ১৬ বছর নানা জুলুম-নির্যাতন সহ্য করেছি। দল যদি আবারও আমাকে মনোনয়ন দেয়, এ অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।” তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

November 28, 2025
মোল্লাহাটে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT