খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় নদী থেকে দীনেশ দাস নামের এক যুবকের লা”শ উ”দ্ধার.

মোল্লা জাহাঙ্গীর আলম– স্টাফ রিপোর্টার //খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার কপোতাক্ষ নদীর খেরসা ব্রীজের নিকট থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।তথ্য সুত্রে জানা গেছে, দীনেশ দাস পাইকগাছা উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।রবিবার ৩০ নভেম্বর ২০২৫ এর দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর তীরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও লাশটি উদ্ধার করেন।এ বিষয়ে নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে মরদেহ নদীতে ভেসে যাওয়ায় এবং পচে যাওয়ায়মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।এ দিকে দীনেশ দাসের পরিবারের সদস্যরা এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না, তাঁর মৃত্যু কেন ঘটেছে।এলাকাবাসী ও মর্মাহত হয়ে ঘটনাস্থলে সমবেদনা প্রকাশ করেছেন।নৌ পুলিশ নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ময়না তদন্তের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

November 30, 2025
খুলনায় নদী থেকে দীনেশ দাস নামের এক যুবকের লা”শ উ”দ্ধার.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT