খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা :
খুলনা (০১ ডিসেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় আজ সোমবার ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে পপুলার বেকারিকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মুসলিম মিষ্টিঘরকে ১ হাজার টাকা ও ওসমান বেকারিকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল্লাহর দান ফল ঘরকে ৫ শত টাকা ও কেনাকাটা শপকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার আখড়াখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জননী কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা এবং আলিফ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে মায়ের দোয়া হোটেলকে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ভোলানাথ স্টোরকে ১০ হাজার টাকা এবং এস ডি স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে চয়নিকা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লোকমান বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজকে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা এবং মেসার্স জননী ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং ফকিরহাট পোল্ট্রি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

 

December 1, 2025
খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT