খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার :

বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার (০১ ডিসেম্বর ) বিকাল ৪ টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের উপদেষ্টা পরিষদের সদস্য সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম। মিলাদ মাহফিল ও কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দোয়া কামনা করে তার পরিবার ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ তার পরিবারের সুস্থতা ও সফলতা কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া, অন্যান্যদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন কালিগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন, সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও খতিবগণ। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব আজিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ প্রমুখ।

December 1, 2025
কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT