খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাকরির নামে প্রতারণা: বোচাগঞ্জে ইউনিয়ন দলনেতার দৌরাত্ম্য!

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের বোচাগঞ্জে আনসার ও ভিডিপির চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। উপজেলার আটগাঁও ইউনিয়নের ইউনিয়ন দলনেতা মোঃ আনছার আলী–এর বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারী ভুক্তভোগীরা জানান— আনসার ভিডিপিতে মৌলিক প্রশিক্ষণ এবং পরে অঙ্গীভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতিজনের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন এবং প্রথম ধাপে ১০ হাজার টাকা নেন। কিন্তু প্রশিক্ষণের সময় ঘনিয়ে এলে তিনি টালবাহানা শুরু করেন।

পৌর এলাকার লাভলী নামে এক ভুক্তভোগী জানান, টাকা নেওয়ার ঘটনাটি হয়েছিল আনসার ভিডিপির আরেক নারী সদস্য শিমুর নিজ বাসায়। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত আনছার আলী বিভিন্ন সময়ে তাকে মাত্র ৪ হাজার টাকা ফেরত দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন সেতাবগঞ্জ পৌর শহরের মহিলা আনসার সদস্য শিমু।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা ইয়াসমীন আরা বানু জানান— তারা এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনসার আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এছাড়া বিভিন্ন সময়ে তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT