খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছায় জে’ন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় নারীর জীবনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে তাই আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চত্বরে বারসিক ও সুশীল সমাজের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী ও বারসিক এর উপজেলা সাধারণ সম্পাদক কাজী সিফাত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ট ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ছন্দা সুলতানা, সদস্য সিরাজুল ইসলাম, কাজী শুভ। এছাড়াও বারসিক এর অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত প্রচারাভিযানে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে সকলকে
কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান অতিথিবৃন্দ।

December 2, 2025
পাইকগাছায় জে’ন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT