খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ

স্টাফ রিপোর্টার :

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার পরপরই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে এসএসএফ সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়ে ডিউটি শুরু করেছেন। এর মাধ্যমে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হলো।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি এবং তার উচ্চ রাষ্ট্রীয় মর্যাদা (তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী) বিবেচনায় তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো—

১. হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা।
২. প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজ ও ত্বরান্বিত করা।

সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়।

December 2, 2025
হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT