খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৮ কুকুর ছানা হত্যার ঘটনায় মামলা, সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পরই রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার বৃহস্পতিবার সকালে জানান, বুধবার রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার রহিমপুর গার্লস স্কুলসংলগ্ন একটি ভবনের চতুর্থ তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করে ঘটনাটিকে অমানবিক উল্লেখ করেন এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মহাপরিচালকও মামলার নির্দেশনা দেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার (১ ডিসেম্বর) গেজেটেড কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তারা বাসাটি খালি করেন।

অভিযুক্ত কর্মকর্তা নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, ছানাগুলো বাসার সিঁড়ির পাশে থাকত এবং ‘ডিস্টার্ব’ করত। তাই তিনি বাজারের ব্যাগে ভরে সজিনার গাছের নিচে রেখে আসেন বলে দাবি করেন। পুকুরে কীভাবে পড়েছে তা তিনি জানেন না বলে জানান।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কোণায় দীর্ঘদিন ধরে থাকা ‘টম’ নামের একটি কুকুর এক সপ্তাহ আগে আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলোর খোঁজ না পেয়ে মা কুকুরটি ছুটোছুটি করতে থাকে। পরে পরিষদের কর্মচারীরা জানতে পারেন, রোববার রাতে নয়ন ও তার স্ত্রী বস্তাবন্দি করে ছানাগুলোকে পুকুরে ফেলেছেন। সোমবার সকালে পুকুরে ভাসমান বস্তা থেকে উদ্ধার হয় ছানাগুলোর মরদেহ। পরে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় মা কুকুরটি শোকে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিন তাকে ছানাগুলোর খোঁজে উপজেলা চত্বরজুড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

December 3, 2025
৮ কুকুর ছানা হত্যার ঘটনায় মামলা, সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT