খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রোববার সকালে ঢাকা ছাড়বে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: দূতাবাস

খুলনার সময়ের খবর ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা ছাড়বে। ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।  ওই এয়ার অ্যাম্বুলেন্সটির আজ শুক্রবার পৌঁছানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডন যাবেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশা-আল্লাহ আগামী রোববার ফ্লাই করবেন। এদিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টার পর তিনি হাসপাতালে ঢোকেন। বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে এসেছেন তিনি।

December 5, 2025
রোববার সকালে ঢাকা ছাড়বে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: দূতাবাস

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT