
গোলাম রসুল বাদশা ঃ নগরীর দৌলতপুর উত্তর দেয়ানা এলাকায় সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে আসন্ন নির্বাচন নিয়ে মতামত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বি এনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু। সাঃ সম্পাদক শেখ আরমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা তিন আসনের ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এসময় উপস্হিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মুর্শিদ কামাল। সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন। সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল। সাজ্ঞাদ হোসেন তোতন। রুবায়েত হোসেন বাবু। শেখ এরশাদ হোসেন সহ এলাকার কয়েক শতাধীক লোকের উপস্হিতি ঘটে। এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন আগামী নির্বাচনে তারা গনমানুষের রিদয়ের বকুল কে তাদের ভোট দিয়ে এম পি হিসাবে ক্ষমতায় দেখতে চায়।
