খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটি গঠন।

খুলনার সময়ের খবর :

‎১৫ ই ডিসেম্বর ২৫ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনাব সাব্বির আহমেদ রনি প্রধান অতিথি, খুলনায় আগমন উপলক্ষে সন্ধ্যা ০৭-০০ টায় এক সংবর্ধনা অনুষ্ঠান-২৫ আয়োজন করা হয় খুলনাস্থ, নিরালা Green & Co চাইনিজ রেষ্টুরেন্টে। অনুষ্ঠানে জনাব সাব্বির আহমেদ রনির সহধর্মিনী জনাবা ইভানা আক্তার উপস্তিত থেকে সংবর্ধনা অনুষ্ঠান অলংকৃত করেন। জনাব শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি দৈনিক স্বদেশ বিচিত্রা এর সভাপতিত্বে এবং উত্তম কুমার দাস,বিভাগীয় প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা এর সুচারু সঞ্চালনায় এক সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত, পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ এর মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উত্তম কুমার দাস এর মায়ের আশু আরোগ্য কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিচয় পর্ব ও প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ এবং উপস্থিত সন্মানিত সকল গুণমুগ্ধ সদস্যদের প্রধান অতিথি বরণ
‎ করে নেন এবং বিষয়ভিত্তিক ও ফলপ্রসূ আলোচনা করা হয়। প্রভাষক স্বদেশ সরকার, আহবায়ক, দৈনিক স্বদেশ বিচিত্রা,ব্যুরো চীফ খুলনা বিভাগ, ও বিশিষ্ট কবি ও সাংবাদিক এস এম নাজমুল হাসান জেলা প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যবৃন্দ যথাক্রমে আবু আসলাম বাবু বিশিষ্ট কবি ও সাংবাদিক ও সন্দ্বীপ কুমার ঘোষ, বিশিষ্ট কবি ও বেতার ব্যক্তিত্ব ইব্রাহিম মনির, দৈনিক স্বদেশ বিচিত্রা এর মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ কামাল হোসেন কবি ও সাংবাদিক মোঃ আকরাম হোসেন মল্লিক, শেখ মুস্তাকিম, বিজন বাহাদুর সহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জনাব সাব্বির আহমেদ রনি ও আবু আসলাম বাবু বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। উপস্থিত সম্মানিত সকলকে নিয়ে রাত্রের ডিনার শেষে সম্মানিত সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

December 16, 2025
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটি গঠন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT