খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর মৃত্যু

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বসতবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় ঘরের ভেতরে থাকা বানু নামের এক নারী মারাত্মকভাবে দগ্ধ হন।

একই সময়ে গোয়ালঘরে থাকা দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করে।

পরে দগ্ধ নারী বানুকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও আগুন লাগার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

December 18, 2025
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT