
মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আছর নামাজান্তে নতুন বাজার চান্নি চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির’ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্বকরেন প্রভাষক শহিদুল ইসলাম। সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামীম আজাদ লিটু, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ,আবু সালেহ মোহা ইকবাল, শিক্ষক বাবর আলী গোলদার,শিক্ষক আনিছুর রহমান, গদাইপুর জামায়াতের আমির আব্দুল মজিদ সরদার।
প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতি’র সভাপতি ইউনুস আলী সরদার ও সাধারণ সম্পাদক সামছুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,শিক্ষক কামাল আহমেদ মিল্টন,নুর আলী মোড়ল, মোঃ খালিদ হোসেন, প্রধান শিক্ষক শিব সংকর রায়, শিক্ষক জিএম সেলিম রেজা, মুস্তাফিজুর রহমান লিপ্টন ও সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ।
