খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

“ক্রিসমাস ডে–২০২৫ (বড় দিন)” উপলক্ষ্যে পুলিশ কমিশনার কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

খুলনার সময়ের খবর ডেস্ক:

আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার বিকালে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ মহোদয়ের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি না হয়, সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকল গির্জা ও উপাসনালয় এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং কেএমপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার নিশ্চিয়তা প্রদান করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্) জনাব আব্দুল্লাহ-আল-মাসুম-সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

December 23, 2025
“ক্রিসমাস ডে–২০২৫ (বড় দিন)” উপলক্ষ্যে পুলিশ কমিশনার কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT