খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ২০ নং ওয়ার্ড বিএনপির দোয়া সম্পান্ন **

এম মুরশীদ আলী : খুলনা সোনাডাঙ্গা থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করেছেন এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দল ও দেশকে সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করেন।

দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের নানা দিক তুলে ধরেন এবং তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে মহানগর ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতি সহ দলের কল্যাণ কামনা করা হয়।

January 12, 2026
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ২০ নং ওয়ার্ড বিএনপির দোয়া সম্পান্ন **

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT