খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রায় সব সরকারের আমলেই এম এ হাসান ‘ক্ষমতাধর’

নিজস্ব প্রতিবেদক :

সব সরকারের আমলেই ক্ষমতাধর ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান।
তার নামে অভিযোগ উঠেছে, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এলাকায় আধিপাত্য ও দখলদারিত্ব দীর্ঘমেয়াদি করতে হাট, ঘাট, খাল, চিংড়ি ঘের থেকে শুরু করে টেন্ডার, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছুই নিজের নিয়ন্ত্রণে নিতে বেপরোয়া হয়ে উঠেছেন এম এ হাসান। এমন অভিযোগ-স্থানীয় বিএনপি-সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
কয়রা উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সব সরকারের আমলেই ক্ষমতাধর ছিলেন। তার বাবা আব্দুস সাত্তার সানা জাতীয় পার্টির স্থানীয় নেতা, শশুর আব্দুল গফফার ঢালী কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। মামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম। আরেক মামা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। মামাতো ভাই সোহেল রানা সৌরভ কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা আরো বলেন, আওয়ামীলীগ আমলে দুই মামার ছত্রছায়ায় থেকেছেন। এখন মামাদের আধিপাত্য টিকিয়ে রাখতে বেশি মনোযোগ তার। এ কারণে স্থানীয় রাজনীতিতে নিজ দলীয় নেতাকর্মীর চেয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রধান্য দেন তিনি।কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মওলা বকস অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা তার নিকট আত্মীয় হওয়ায় সব সরকারের আমলেই তিনি ‘সুবিধাভোগী’। যে কারণে বিএনপির পদধারি নেতা হয়েও বরাবরই আওয়ামীলীগ নেতাকর্মীদেরই প্রধান্য দেন তিনি। বিএনপির অনেক রাজনৈতিক কর্মসূচীতেও তার সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের দেখা যায়।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহতাসিম বিল্লাহ অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এলাকায় না থাকায় এবং সদস্যসচিব বহিষ্কার হওয়ায় সুযোগকে কাজে লাগিয়ে দলের একছত্র নিয়ন্ত্রণ নিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান। তার সঙ্গে সার্বক্ষনিক পতিত আওয়ামীলীগ সরকারের সহযোগীদের থাকতে দেখা যায়। তাদেরকে সাথে নিয়ে এলাকায় দখলদারিত্ব ও আধিপাত্য বিস্তার করে যাচ্ছেন।কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু বলেন, সরকার পতনের পর আমাদের ভাড়া নেয়া কয়রা সাংবাদিক ফোরামের অফিস দখলে নিয়ে বিএনপি নেতা হাসান নিজের ব্যক্তিগত অফিস করেন। আমি প্রতিবাদ করায় তার লোক দিয়ে মারধরও করে গুরুত্বর আহত করেন।প্রতিবেদনের অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে এম এ হাসানের দখলে রয়েছে কয়রা উপজেলার একাধিক খাল। প্রায় সাড়ে তিনশ’ বিঘার সরোয়ারখালি খালটি তার দখলে রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় ওই খালের দখলে ছিলেন তার খালাতো ভাই যুবলীগ নেতা মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ’র দখলে থাকা সুন্দরবনের অবৈধ ব্যবসারও নিয়ন্ত্রণ নিয়েছেন তিনি। যুবলীগের আরেক স্থানীয় নেতা জহুরুল হক ওরফে ছোট জহুরুলের ‘পটকা’ মাছের ব্যবসারও অংশিদারিত্ব বাগিয়ে নিয়েছেন।অভিযোগ উঠেছে, টেন্ডারবাজিতে তার সঙ্গে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম ও যুবলীগ নেতা জিয়াউর রহমান ঝন্টু। ঠিকাদারি ব্যবসা কব্জায় নিতে ঠিকাদারি কল্যাণ সমিতি গঠন করেছেন। সেখানে ‘আওয়ামী ঠিকাদার’ হিসেবে পরিচিতদের প্রাধান্য দেওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমিতির সভাপতি বানিয়েছেন তার মামার এক ঘনিষ্টজনকে। ঠিকাদারি লাইসেন্স না থাকলেও সাধারণ সম্পাদক হয়েছেন এম এ হাসান নিজেই।
সম্প্রতি একটি এনজিওর ২০ লাখ টাকার একটি কাজ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে পাইয়ে দিতে সহযোগীতা করেছেন। উপজেলার কয়েকটি হাট, মাছের আড়ত, সুন্দরবনের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ এখন তার হাতেই।এসব বিষয়ে এম এ হাসান বলেন, আমার নিজের একটি মাছের আড়ত রয়েছে, এর বাইরে কোন খাল বা ঘের নেই। প্রয়োজনে ওসি বা ইউএনওর সাথে কথা বলতে তিনি পরামর্শ দেন। দখলবাজির অভিযোগ সঠিক নয়। আওয়ামীলীগ সরকারের আমলে যেসব খাল ও হাট বাজার অবৈধ দখলে ছিল সেগুলো উদ্ধার করা হয়েছে।
তাছাড়া আওয়ামীলীগ নেতা-কর্মীদের প্রশ্রয় দেওয়ার বিষয়টিও পুরোপুরি সত্য নয়। এক সময় বিভিন্ন চাপে পড়ে আওয়ামলীগ নেতাদের সঙ্গে থাকতে বাধ্য হয়েছিলাম, এমন কিছু লোক-জনকে সহযোগীতা করেছি। আগামীতে উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করবেন, এই জন্য খুব হিসাব করে তিনি এলাকাতে চলছেন।উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম বলেন, বিএনপিতে দখলবাজদের কোন স্থান নেই। কারো বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে সাংগাঠনিকভাবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

January 31, 2025
কয়রায় সব সরকারের আমলেই এম এ হাসান ‘ক্ষমতাধর’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT