খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোহনপুরে আইরিন খাবার হোটেলে অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা আলু

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর মোহনপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে আইরিন খাবার হোটেল নামে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। হোটেলটির মালিক মহেদুর রহমান টিপু। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মোহনপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়েদা সুলতানা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে হোটেলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রান্না ও খাবার সংরক্ষণের স্থানে চরম অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পঁচা আলু সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ সময় সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। মোহনপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবৈধ ও অস্বাস্থ্যকর খাদ্য ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT