খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও দলীয় প্রতীক ধানের শীষের সমর্থনে প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য এবং বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি, আলহাজ্ব মো. খসরুল আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড সীমান্ত এলাকা চারাগাঁও থেকে প্রচার শুরু করে বাজার ও এলসি পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ করেন। এ সময়, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. খসরুল আলমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

প্রচারণায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চারাগাঁও কয়লা আমদানি কারক সমিতির সভাপতি হাজী মো. আব্দুস সামাদ মুন্সি এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও, ২নং ওয়ার্ডের বিএনপি এবং আরও অনেক নেতা-কর্মী প্রচারণায় যুক্ত ছিলেন।

আলহাজ্ব মো. খসরুল আলম প্রচারের সময় বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বলেন, ‘আমি সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে এসেছি। আপনারা ধানের শীষে ভোট দেবেন।’ এ সময় আলহাজ্ব খসরুল আলমের কথা শুনে ভোটাররাও সাড়া দিয়ে বলেন, তারা ধানের শীষে ভোট দেবেন।

পরিশেষে, আলহাজ্ব মো. খসরুল আলম সাধারণ ভোটারদের আহ্বান জানান কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে।

January 27, 2026
বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT