খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন— মুফতী আমানুল্লাহ

 

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা কে মাদকমুক্ত সমাজ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, খুলনা ৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ । তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে খুলনাবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার (৩১ জানুয়ারী) ১০ টায় সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের সবুজ বাগ, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লা পোতা, আল আকসা, নবীনগর, বসু পাড়া, ছিদ্দিকিয়া মহল্লা, গাজী মেডিকেল এলাকা, খালাশী মাদ্রাসা, পল্লী মঙ্গল, দারুচ্ছালাম মহল্লা, আলীর ক্লাবের মোড়, নবপল্লী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, “মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মুফতী আমানুল্লাহ বলেন, “হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে খুলনা কে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, নুরুজ্জামান বাবুল, মনিরুজ্জামান মুকুল, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তফা জামাল, মোঃ আবু হানিফ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, একরাম হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ মজিবুর রহমান, আবুল হোসেন, মোঃ ফয়সাল করিম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, আবুল বাশার বাদশাহ, আবু হানিফ, আব্দুল মান্নান সরদার,মো. ফারুখ হোসেন, মো. আমিরুল ইসলাম সোহেল, মো. আব্দুল মোতালেব, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. ইলিয়াস খান, মো. সেলিম মোল্লাহ, মো. আমিরুল ইসলাম, মো. এম মেহেদি হাসান (গিয়াস), মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, মো. মিরাজ, মো. সুজন শেখ, মো. আব্দুল মোতালেব, আলহাজ্ব মো. আলম হাওলাদার, মো. আবু সাঈদ, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোঃ শাহরিয়ার নাফিস, নুরুল করিম, হাফেজ ওসামা আবরার, আরাফাত শিকদার, মোঃ সোহাগ, মোঃ ইমন, আল-আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

January 31, 2026
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন— মুফতী আমানুল্লাহ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT