খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় স্কাউটদের ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত।

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

স্কাউট আত্মনির্ভরশীল , স্কাউট মানবিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকে । স্কাউটিং এর মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্যের সৃষ্টি করে।আজকের স্কাউট আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী। স্কাউটিংএ সকলকে সম্পৃক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস।খুলনার দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১২ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী স্কাউট এর ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ডে ক্যাম্পে বিভিন্ন স্টল এবং তাবু জলসায় স্কাউট দল বাল্যবিবাহ রোধে নাটিকা, যৌতুক বিরোধী নাটিকা , নৃত্য, পরিবেশন করেন।ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান।তাবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন বিশ্বাস , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম ইউপি সদস্য নাজমুল হাওলাদার।উপস্থিত ছিলেন শিক্ষক বসন্ত মল্লিক,দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক ও প্রাক্তন স্কাউটার মো: রাতুল হোসেন, মনিরুল ইসলাম,ফনু হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী , এলাকার সুধী জন উপস্থিত ছিলেন।

February 12, 2025
খুলনার দিঘলিয়ায় স্কাউটদের ডে ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT