খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়- সাদিক কায়েম

খুলনার সময়ের খবর ডেস্ক :

আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়। ওসমান হাদির আধিপত্য বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে আকস্মিক এক সফরে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই আমাদের দেখিয়ে গিয়েছে, যে আজাদীর লড়াই আমাদের দেখিয়ে গিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি ইন্টেরিয়াম সরকার। আমরা চাই অতিদ্রুত শরীফ ওসমান হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করুক। এসময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

February 6, 2026
আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়- সাদিক কায়েম

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT