খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পানছড়ি দীঘিনালায় ২৬ ভোট কেন্দ্রে নিরাপত্তায় ৩ বিজিবি

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারী ২৬) সকাল সাড়ে ১০টায় পানছড়ি লোগাং জোন কার্যালয়ের মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম। বিজিবি জানায়, পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টিসহ মোট ২৬টি ভোটকেন্দ্রে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এর মাধ্যমে ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতে সরাসরি নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করছে। এতে জেলার প্রায় ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। নির্বাচনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধ দমনে ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পাহাড়ি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের আওতায় সিআইও কার্যক্রমও চলমান রয়েছে। বিজিবি জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিন ধাপে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল STX অনুশীলন, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার ও ড্রোন পরিচালনা প্রশিক্ষণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পানছড়ি উপজেলায় ৪৮টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি হেলি সাপোর্ট ভোটকেন্দ্রে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নাইট ভিশন, বডি ক্যামেরা ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটারের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই প্রত্যাশায় মাঠে রয়েছে বর্ডার গার্ড

বাংলাদেশ।

February 7, 2026
পানছড়ি দীঘিনালায় ২৬ ভোট কেন্দ্রে নিরাপত্তায় ৩ বিজিবি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT