খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় চাচা- ভাইপোকে আত্মসাৎ -পরিবারকে জানানো হল নিখোঁজ..

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

নিখোঁজ সংবাদ…চাচা ফয়সাল ভাইপো কে কাজের কথা বলে ঢাকায় নিয়ে এখন বলে সে হারিয়ে গেছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে হাসানবাগ এলাকার রায়হান বিশ্বাস ১৩ বছরের এক ছেলেকে কাজের কথা বলে ঢাকায় নিয়ে যায় তাঁর সম্পর্কে চাচা ফয়সাল।দীর্ঘ আড়াই মাস পর এখন রায়হানের বাবা মা খোঁজ নিতে গেলে চাচা ফয়সাল বলে সে হারিয়ে গেছে। তবে ভুক্তভোগী মা বলেন যে যদি আমার ছেলে হারিয়ে যায়নি,ঐ চাচা ফয়সাল আমার ছেলেকে কি করেছে আমি এটার বিচার চাই।নিখোঁজ”নাম.রায়হান বিশ্বাস, বয়স. ১৩ বছর, বাবার নাম. ইউসুফ বিশ্বাস ,মাতার নাম. লাকি বেগম।ছেলের বাবার মোবাইল নাম্বার_ 01798-471804…ছেলের বাসা. খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে হাসানবাগ মক্কা টাওয়ার রোড । ঢাকায় তার চাচার বাসার ঠিকানা. ঢাকা কেরানীগঞ্জ, বউবাজার। তাঁর ফয়সাল চাচার মোবাইল নাম্বার.01313-734910. ২০২৫ সালের নভেম্বর মাসের শেষের দিকে হারানো রায়হানকে তার সম্পর্কে চাচা ফয়সাল তাকে ভুলিয়ে ভালিয়ে কাজের কথা বলে খুলনা থেকে ঢাকা নিয়ে যায়। প্রায় আড়াই মাস পরে! ১৩/০২/২০২৬ তারিখ রোজ শুক্রবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বাবা-মাকে জানায়, এতে সন্তান হারা রায়হানের বাবা- মা খুবই ভেঙে পড়ে এবং কান্নাকাটি করে। দুই দিন পরে রায়হান বিশ্বাসের বাবা রায়হানের সম্পর্কে দাদি (রায়হান বিশ্বাসের বাবার খালা) আত্মীয়দেরকে কল দিয়ে হারানো রায়হানের কথা জিজ্ঞেস করলে একপর্যায়ে তার চাচা ফয়সালসহ আত্মীয়রা অস্বীকার করে যে রায়হান বিশ্বাস কে? আমরাতো তাকে চিনি না। (এদিকে ছেলেকে হারিয়ে বাবা-মার-ভাগ্যের কি নির্মম পরিহাস) হারানো রায়হান বিশ্বাসকে যে চাচা ফয়সাল ঢাকায় নিয়ে গেছে তারা এখন পর্যন্ত থানায় কোন সাধারণ ডায়েরি ও করেনি। সর্বশেষ এখন ঐ চাচা অস্বীকার করছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাদের এই সন্তানকে খুঁজে পান অথবা কোথাও দেখে থাকেন, তাহলে সন্তানহারা বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেয়ার জন্য উপরে দেওয়া ছেলের বাবার নাম্বারে মেহেরবানী করে যোগাযোগ করবেন।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তার চাচা ফয়সাল কে ভালো ভাবে জিজ্ঞাসা করলেই এর আসল রহস্য বের হয়ে আসবে।

February 16, 2026
খুলনায় চাচা- ভাইপোকে আত্মসাৎ -পরিবারকে জানানো হল নিখোঁজ..

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT