খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চায়ের দোকানে হুমায়ুন কবিরের নাম-সবাই বলে-আল্লাহ তাকে সুস্থ রাখুন!

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ (তিনি) আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং উপজেলাবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।হুমায়ুন কবির শেখ (৫৫) উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের (মাইজেঝিলে) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং সমাজসেবক হিসেবে পরিচিত। এ ছাড়াও বর্তমান সময়ে উপজেলার -আলোচিত ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে পরিচিত।হুমায়ুন কবির শেখ বলেন-আমি রূপসা উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার লক্ষ্য – উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য কাজ করা। তাই আপনাদের দোয়া ও আশীর্বাদ আমার একমাত্র শক্তি।তিনি আরও বলেন -আমি কখনো ক্ষমতার জন্য রাজনীতি-তে আসিনি -এসেছি মানুষের জন্য। যে মানুষের বাড়িতে (কার্ড -ভাতা সহ ভিন্ন সুযোগ নেই) যে স্কুলে ছাত্র/ছাত্রীদের বই নেই, যে রাস্তায় বাচ্চারা ভাঙা পায়ে হাঁটে — আমি তাদের জন্য কাজ করব।সাধারণ মানুষের প্রতিক্রিয়া -হুমায়ুন কবির শেখের নির্বাচনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে – ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা- বিএনপি নেতা- অমৃত মামলার বলেন -কবির ভাই — মানুষের কথা শোনেন, মানুষের জন্য কাজ করেন। তিনি যে কোনো সমস্যায় পাশে থাকেন। তাই আমরা তাকে সমর্থন করি।এ ছাড়াও – ঘাটভোগ ইউনিয়নের উক্ত এলাকার বাসিন্দা- বিএনপি নেতা – স্বপন চন্দ্র লস্কর বলেন -আমি নিজে দেখেছি-তিনি গ্রামের বাজারে গিয়ে মাছ বিক্রেতার সাথে কথা বলেন, স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে বসেন। এটা আর কেউ রাজনীতিতে করে না। এ রিপোর্ট কালে উপস্থিত ছিলেন – ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা অনিন্দ্য মামলার। তিনি বলেন আমার বিশ্বাস কবির ভাইকে এবার ভাইস চেয়ারম্যান হিসেবে আমরা উপজেলা বাসী পাবো। অনিন্দ্য আরও বলেন -হুমায়ুন কবির ভাইয়ের জন্য আমার নিজ এলাকার নির্বাচনীর সকল খরচ আমি বহন করবো।উপজেলা বিএনপির প্রতিক্রিয়া -হুমায়ুন কবির শেখের নির্বাচনের বিষয় – উপজেলা বিএনপির [ নাম পরিচয় গোপন রাখা হলো দলের স্বার্থে ] কয়েকজনের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে – তাহারা বলেন-আমাদের হুমায়ুন কবির শেখ – উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপযুক্ত। আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হোক – এই কামনা করছি।আগামী নির্বাচন — চায়ের দোকানে আলোচনা” রূপসা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চায়ের দোকানে আলোচনা চলছে ( স্থান-উপজেলার গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকা ) সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও সাধারণ মানুষ।এ সময় -মোল্লা জাহাঙ্গীর আলম বলেন- আগামী নির্বাচনে হুমায়ুন কবির শেখ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন —এটা আমরা সবাই জানি। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর।চায়ের দোকানে-উপস্থিত ব্যক্তিদের-মোল্লা জাহাঙ্গীর আলম আরো বলেন -আমার সকল সমর্থনকারীদের সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে কাজ করবো-ইনশাআল্লাহ।মোল্লা জাহাঙ্গীর আলম বলেন – বিএনপি নেতা হুমায়ুন কবির শেখ (নানাভাই) আল্লাহ তাকে সুস্থ রাখুন, শক্তি দিন, সঠিক পথ দেখান — যেন তিনি উপজেলার মানুষের জন্য কাজ করতে পারেন।প্রতিক্রিয়া -চায়ের দোকানে উপস্থিত একজন বৃদ্ধ কৃষকের- তিনি বলেন“হুমায়ুন কবির ভাইয়ের মতো মানুষকে আমরা চাই -যিনি কখনো নিজের স্বার্থের জন্য কাজ করেন না।এ ছাড়াও -স্থানীয় এক স্কুল শিক্ষকের- প্রতিক্রিয়া -চায়ের দোকানে বসে আমরা আলোচনা করি – কে আসবে, কে যাবে। কিন্তু হুমায়ুন ভাইয়ের নাম আসলে সবাই একমত। তাকে চাই। শিক্ষকের কথার উত্তরে-মোল্লা জাহাঙ্গীর আলম বলেন-এটা শুধু নির্বাচন নয়—এটা মানুষের আশা, মানুষের স্বপ্ন। হুমায়ুন কবির শেখ সেই স্বপ্ন পূরণ করতে পারবেন -আমরা বিশ্বাস করি। এ কথায় উপস্থিত সকলেই একতম ছিলেন বা একমত হন।

February 21, 2026
চায়ের দোকানে হুমায়ুন কবিরের নাম-সবাই বলে-আল্লাহ তাকে সুস্থ রাখুন!

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT