খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরের মঙ্গলকোটে গাছতলা পূজা অনুষ্ঠিত

 

পরেশ দেবনাথকেশবপুর, যশোর)কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া, পাঁচপোতা, আলতাপোল, পাঁচারইসহ বিভিন্ন গ্রামে হিন্দু সম্প্রদায়ের গাছতলা পূজা ধর্মীয় গাছতলায় মঙ্গলবার (১১ মার্চ-২৫) সন্ধ্যা থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত অনু্ষ্ঠিত হয়েছে।ঐতিহ্যবাহী বসুন্তিয়া গাছতলা পূজার্চনায় পূরোহীতের দ্বায়িত্বে নিয়োজিত মিহির চক্রবর্তী বলেন, এই পূজায় হরি, কালী, শীতলা, মা-মনষা, ও মা-মঙ্গলা এই পাঁচ দেবির পূজা করা হয়। সার্বিক মঙ্গল কামনায় এই পূজা করা হয়।
বসুন্তিয়া পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ দেবনাথ জানান, বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষসহ অন্যান্য সম্প্রদায়ের লোক এখানে এই পূজা দেখতে আসেন।যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় বলেন, এই গাছতলা পূজার ঐতিহ্যের কারণে আগের চেয়ে ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক ভক্ত এখানে মানদ করে মুক্তি পেয়েছেন।কোষাধ্যক্ষ উত্তম রায় বলেন, প্রতিবারের মত এই পূজায় মানসিক হিসাবে ভক্তদের ৪জন জয় রায়, সিরিজা সিকদার, দীপ্র পাল ও রিয়ান খাঁ ওজন করে মিষ্টান্ন-ভোগ নিবেদন করেন।
সহ-সভাপতি অশোক পাল জানান, মনের বাসনা পূর্ণ হওয়ায় বুকের রক্ত দান করেন টুম্পা রায় এবং ৫ জন মিষ্টান্ন-ভোগ ও টাকা পূজায় নিবেদন করেছেন।
পূজা পরিচালনা কমিটির সভাপতি সুজিত কুমার সরকার জানান, গত ৩ মার্চ-২৫ সোমবার সড়ক দূর্ঘটনায় অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে লাইভসাপোর্টে থাকা ভক্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকান্ত মল্লিকের জন্য সুস্থতা কামনা করা হয়।গ্রামের বয়স্ক ব্যক্তি সুভাষ রায় (৮০) জানান, আনুমানিক ৮০/৮২ বছরের উর্দ্ধে এখানে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা হয়ে আসছে। প্রথম আমলে এখানে পাঠা বলি হতো। হিন্দু-মুসলমান অনেক লোক মানসা করে সুফল পেয়েছেন।সদস্য উজ্জ্বল পাল ও মলয় কুণ্ডু বলেন, এবার নাম সংকীর্তনে ছিলেন, এ আই টেকনিশিয়ান সুমন রায়, অরূন হালদার, গৌতম হালদার, বিশ্বনাথ হালদার, উত্তম পাল-সহ সঙ্গীরা। এই মন্দিরে মানষা করে মুক্তি পাওয়ায় প্রতি বছর ভক্তরা দান করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

March 12, 2025
কেশবপুরের মঙ্গলকোটে গাছতলা পূজা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT