খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ

[ccfic]
[cox_photocard_button]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলাতে এক তরুণীকে অপবাদ দিয়ে চুল কেটে ও ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে ওই তরুণী ঘর থেকে বের হলে বিষয়টি জানাজানি হয়।জানা যায়, শালিখা থানার তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিম (২০)-এর সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জীবিকার তাগিদে মাদারীপুরের একটি ইটভাটায় কর্মরত আছেন।অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিমের বিরুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তোলেন শ্বশুরবাড়ির লোকজন। এ অভিযোগে তার শ্বশুর, ভাসুর ও শাশুড়ি তাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। পরে তাকে একটি ঘরে আটকে রাখা হয়।পরদিন বুধবার দুপুরে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশ ও তার স্বজনদের খবর দেন।আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী মিম বলেন, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোতালেব হোসেন জানান, অভিযুক্ত শাশুড়ি রোকেয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT