খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি

ডেস্ক রিপোর্ট: সংসদে গত মঙ্গলবার সংসদ সদস্যদের জন্য গাড়ি চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।গতকাল বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের আদলে সরকারি গাড়ি ব্যবহারের কথা বলেছি। সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যতদিন এমপি থাকবে ঠিক ততদিন ব্যবহার করব। এজন্য অতিরিক্ত খরচও লাগবে না।’অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল প্রত্যেকে একটা অঙ্গীকার করেছেন। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল (মঙ্গলবার) এ বিষয়টি সমর্থন জানিয়েই সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’

April 23, 2026
শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT