খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক :

রাত পোহালেই যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই একদিনের সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, এদিন সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন এবং যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে একই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।পরবর্তীকালে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।দিনব্যাপী এই কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার সফর শেষ করবেন।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে কাজ করছে। পাশাপাশি সফরের বিভিন্ন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত কাভারেজ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

 

April 27, 2026
যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT