খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় চুরির অপবাদে যুবকের মাথার চুল কেটে দিলো দুর্বৃত্তরা.

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে চুরির অপবাদ দিয়ে এক যুবককে আটকে জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার ২৮ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নগরীর একটি ভবনের ছাদে কয়েকজন যুবক মিলে ভুক্তভোগীকে আটকে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছে। একইসঙ্গে পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হচ্ছিল।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে ‘বিচার বহির্ভূত শাস্তি’ ও ‘মব জাস্টিস’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেউ অপরাধ করলে দেশে প্রচলিত আইন আছে। আদালতে দোষ প্রমাণ হওয়ার আগেই এভাবে শাস্তি দেওয়া গুরুতর অপরাধ ও আইনের শাসনের পরিপন্থী।”আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা ফৌজদারি অপরাধ। দণ্ডবিধির ৩২৩, ৩৫৫ ধারাসহ একাধিক ধারায় মামলা হতে পারে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা পুলিশে সোপর্দ করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।তারা আরও বলেন, সম্প্রতি দেশে এ ধরনের ‘মব জাস্টিস’-এর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে এটি ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সমাজে অরাজকতা তৈরি হবে।এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী যুবকের পরিচয় ও ঘটনার স্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য জানা যায়নি। পুলিশ বলছে, ভিডিওটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

April 30, 2026
খুলনায় চুরির অপবাদে যুবকের মাথার চুল কেটে দিলো দুর্বৃত্তরা.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT